বাল্যবিয়েকে না বলে শপথ গ্রহণ করলো রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধ সহস্রাধিক ছাত্রী। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা। সমৃদ্ধি অগ্রযাত্রায় বাংলাদেশ প্রচার কার্যক্রমের আওতায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম শপথ গ্রহণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাল্যবিয়েকে না বলে শপথ পাঠ করান রাজবাড়ী জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার। রাজবাড়ী স্থানীয় সরকার এ উপপরিচালক মো. বাকাহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সিভিল সার্জন মো. মাহফুজার রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমুখ।