পঞ্চগড়ে চার দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

পঞ্চগড় জেলার বোদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে চার দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। চারদিনব্যাপী বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, লক্ষ্মী রানি, বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন প্রজাতির ৩০টি স্টল পরিদর্শন করেন। পরে সবার হাতে একটি করে গাছ তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।