কদর নেই পিয়নের, যত্ন নেই ডাকবাক্সের

মোবাইল ফোন এবং ইন্টারনেটসহ বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যে খবর নেওয়ার পাশাপাশি তার সঙ্গে চিঠিপত্র আদান-প্রদান করা যায়। আর তাদের সঙ্গে টাকা-পয়সা লেনদেন করতেও এখন আর পোস্ট অফিস বা ডাকপিয়নের শরণাপন্ন হতে হয় না। কেবল চাকরি বা অফিসিয়াল কিছু চিঠিপত্র বা অন্য কোনো ডকুমেন্টস সরাসরি পোস্ট অফিসে গিয়ে অথবা ডাকবাক্সের মাধ্যমে প্রেরণ করা হয়। ফলে সৃষ্ট এ পরিস্থিতিতে ডাকবাক্সের গুরুত্ব একদমই কমে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সেটির আর খুব যত্ন নেয় না। এমনকি ডাকপিয়নও ডাকবাক্সের নিয়মিত খবর রাখেন না। চলার পথে কখনো কোথাও ২/১টি ডাকবাক্স চোখে পড়লেও সেটি জরাজীর্ণ অথবা ব্যবহার অনুপযোগী। চিঠিপত্র পোস্ট করার অবস্থায় নেই। সব মিলিয়ে বলা যায় এখন আর ডাকপিয়নের যেমন কদর নেই, তেমনিভাবে ডাকবাক্সেরও যত্ন নেই।