সিলেট সিক্সার্সের অধিনায়ক ওয়ার্নার

ষষ্ঠ আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। নিজেদের অফিসিয়াল ফেসবুক এমন খবর নিশ্চিত করেছে সিলেট সিক্সার্স। গেল বছর সিলেট সিক্সাসের্র অধিনায়ক ছিলেন নাসির হোসেন। অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে ইতোমধ্যে নিজের অধিনায়কত্বের কারিশমা দেখিয়েছেন বল টেম্পারিংয়ের দায়ে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ এই ওয়ার্নার। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দারাবাদ। ওয়ার্নার ছাড়াও সিলেট সিক্সার্সে বিদেশিদের মধ্যে আছেন- নেপালের সন্দ্বীপ লামিচান, পাকিস্তানের মোহাম্মদ ইরফান, সোহেল তানভীরসহ আরও অনেকে। আগামী পাঁচ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের পরবর্তী আসর। ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবে সিলেট।