বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে রাব্বি (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে যাওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
নিহত রাব্বি বীরগঞ্জ পৌরশহরের দক্ষিণ সুজাপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং বীরগঞ্জ শহরের কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
বীরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।