সরকারি কাজে বাধা প্রদান করায় শ্যামনগরে আব্দুল আজিজ সরদার নামে এক ব্যক্তিকে জেল দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা ও কুলতলী খালে অবৈধ নেট পাটা অপসারণকালে ঐ ব্যক্তি সরকারি কাজে বাধা প্রদান করে। এ সময় তাত্ক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে আব্দুল আজিজকে সাত দিনের বিনাশ্রম দণ্ড দেওয়া হয়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান বলেন, কাজে বাধা দেওয়ায় তাকে দণ্ড দেওয়া হয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, দোষী ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।