নেত্রকোনার খালিয়াজুরী এবং কলমাকান্দায় সাপের কামড়ে দুই জন মারা গেছেন।
খালিয়াজুরী উপজেলার সেলুন কর্মী চন্দন দাস বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বিষাক্ত সাপ তাকে কামড় দিলে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সা শেষে সুস্থ হয়ে ফিরে এলে বৃহস্পতিবার আবার অসুস্থ হলে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
অপরদিকে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের তেলিগাও পালপাড়া গ্রামের দিনমজুর রুবেল মিয়াকে বৃহস্পতিবার সকালে বিষাক্ত সাপ কামড়ালে তিনি মারা যান। রুবেল মিয়া মৃত আব্দুল হামিদের ছেলে। দুই থানাতেই দুটি অপমৃত্যু মামলা হয়েছে।