নলডাঙ্গায় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট সুগার মিলে যৌথ অভিযানে অবৈধ পাওয়ার ক্রাশার, ভেজাল গুড়, গুড় তৈরির বিষাক্ত দ্রব্য জব্দসহ একজনকে আটক করে দুই মাস কারাদণ্ড দিয়েছে।
বৃহস্পতিবার নলডাঙ্গা পুলিশ, ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বি ও নাটোর চিনিকলের কর্মকর্তাদের যৌথ নেতৃত্বে নলডাঙ্গা রামশাকাজিপুরসহ ১২টি স্পটে দিনব্যাপী অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ শক্তিচালিত মাড়াইকল ও যন্ত্রাংশ জব্দ করে এবং মানবদেহের জন্য ক্ষতিকর ১৬০ কেজি ভেজাল গুড়, ভেজাল গুড় তৈরির উপকরণ হাইড্রোজ মেশানো চিনি ও ডালডা জব্দ করা হয়। ১৬০ কেজি ভেজাল গুড় নষ্ট করা হয়। এই অপরাধে সিংগার আনছার আলীর ছেলে আমজাদ হোসেনকে আটক করে ভোক্তাঅধিকার আইনে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।