গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব গ্রামে নাইম হাসান (৭) জন্ম থেকে ক্লোস্টমি রোগে আক্রান্ত। সাত বার তার পেট অপারেশন করা হয়েছে। বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু সার্জারি, নবজাতক, শিশু ও কিশোর সার্জারি বিশেষজ্ঞ ডা. বাবুল কুমার সাহার চিকিত্সাধীন। জন্মগত তার পায়খানা রাস্তা বন্ধ। বর্তমানে বাইপাস করে মলমূত্র ত্যাগ করছে। এমতাবস্থায় নাইমকে উন্নত চিকিত্সার জন্য শিশু হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন। এ জন্য যে টাকার প্রয়োজন দিনমজুর বাবার পক্ষে সংগ্রহ করা সম্ভব না। এ জন্য তিনি বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা আব্দুল কুদ্দুস বিকাশ নম্বর- ০১৮৩৩৫৪২৯৭৩ (ব্যক্তিগত)।