যশোরের অভয়নগরে পলিথিনে মোড়া অবস্থায় ২/৩ দিন বয়সের একটি নবজাতক পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার কাপাশহাটি গ্রামের বিপরীতে ভৈরব নদ ব্রিজ সংলগ্ন রেললাইনের পাশে নবজাতকটি পাওয়া যায়।।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পরশ মিলের রেলওয়ে সিকিউরিটি গার্ড কান্নার আওয়াজ শুনে পলিথিনের ভেতর হতে নবজাতক কন্যা শিশুটিকে উদ্ধার করেন। এ সময় তার কাছ থেকে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মৃত গোলাম মোস্তফার ছেলে ঝাঁল মুড়ি বিক্রেতা আশরাফ নবজাতকটির দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি নবজাতক স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান।
আরো পড়ুন : ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু
আশরাফ বলেন, ‘আল্লাহ মেহেরবানি করে আমাকে বাচ্চাটি দান করেছেন। আমি মেহনত করে তাকে মানুষের মত মানুষ করব।’
ইত্তেফাক/ইউবি