নগরীর চাক্তাই রাজাখালী সড়কের ভাগাপোল মোড়ের একটি ভবনে অভিযান চালিয়ে আড়াই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী। ভবন মালিক মো. শফিউল আজমকে আগামী ৮ সেপ্টেম্বর শুনানির জন্য তলব করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি