ছাত্রলীগ মানে শান্তি শৃঙ্খলা প্রগতি

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ছাত্রলীগ মানে শান্তি, শৃঙ্খলা, প্রগতি; তারা সবসময় শুনবে, হূদয়ে ধারণ করবে এবং সেটাকে বাস্তবায়ন করবে। বাংলাদেশ এখন মেধার শক্তিতে চলছে, মেধার শক্তি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে যে কোনো জিনিস যেখানেই দেখবে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সাংগঠনিক সফরে এসে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার রাতে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজার মিলনায়তনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের পরিচালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস প্রমুখ।