তাইজুলের ১০০ উইকেট

আফগানিস্তানের দুই ওপেনার স্পিনারদের সাঁড়াশি আক্রমণের মধ্যেও টিকে থাকার চেষ্টা করছিলেন। কিন্তু ইহসানউল্লাহ জানাতকে আউট করে প্রতিরোধ ভাঙেন তাইজুল ইসলাম। দিনের প্রথম উইকেট নেওয়ার পাশাপাশি নিজের শততম উইকেটও নিয়ে ফেলেন তাইজুল।

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে শত উইকেট শিকার করলেন বাঁহাতি স্পিনার তাইজুল। তিনি ২৫ ম্যাচে নিলেন ১০০ উইকেট। বাংলাদেশের দ্রুততম, ২৮ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। দুই শতাধিক উইকেট শিকার করে এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারিও সাকিব। আর দেশের হয়ে প্রথম শত উইকেট শিকার করেছিলেন মোহাম্মদ রফিক।

নিজের ক্যারিয়ারের শেষ টেস্টে এসে ১০০ উইকেটের দেখা পেয়েছিলেন রফিক। ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে অবসরে গেছেন তিনি।