রশিদ খানের রেকড

বয়সের দিক থেকে একটার পর একটা রেকর্ড রশিদ খান করেই চলেছেন। এবার সবচেয়ে কম বয়সি টেস্ট অধিনায়ক হয়ে গেলেন এ আফগান লেগস্পিনার। গতকাল ২০ বছর ৩৫০ দিন বয়সে বাংলাদেশের বিপক্ষে টস করতে নামলেন রশিদ। জিম্বাবুয়ের টটেন্ডা টাইবুকে ছাড়িয়ে রেকর্ডটা নিজের করে নিলেন।

টাইবু ২০ বছর ৩৫৮ দিন বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন। এর আগে ভারতের মনসুর আলী খান পতৌদি ২১ বছর ৭৭ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন।

ওয়ানডেতেও সবচেয়ে কম বয়সি অধিনায়ক রশিদ খান। তিনি ২০১৮ সালে ১৯ বছর ১৬৫ দিন বয়সে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়কত্ব করেন। ওয়ানডেতে এ রেকর্ডটা এর আগে ছিল বাংলাদেশের রাজিন সালেহর। ২০০৪ সালে তিনি ২০ বছর ২৯৭ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন।