তাজিকিস্তানে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে প্রথম খেলায় হারলেও এবার ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল বিকালে তাজিকিস্তানের রাজধানী দুসানবেতে অনুষ্ঠিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে স্থানীয় ক্লাব দল সিএসকেএ পামিরের বিপক্ষে ড্র করেছে। বলা যায় অতিথি দল বাংলাদেশের জয় কেড়ে নিয়েছে। ড্র করে হার রক্ষা করেছে অতিথি দল। বাংলাদেশ দল গোল করে এগিয়ে ছিল খেলার ৩ মিনিটেই। রবিউল হাসান গোল করেছিলেন। ২৮ মিনিটে সোয়েভ গোল করে ম্যাচ বাঁচিয়েছেন।
রবিউলের ওপর এখন বাড়তি রজন জেমির। কারণ জাতীয় দলের সর্বশেষ ম্যাচে রবিউল গোল পেলেন তিনটি। তার পা থেকে গোল আসার চেয়ে গোল গড়ে দেওয়ার কাজটা করে থাকেন। কিন্তু জাতীয় দলে গোল করে তিনি যেন আলো ছড়াচ্ছেন। প্রিমিয়ার ফুটবলে আরামবাগের জার্সি গায়ে খেলেন রবিউল। ফুটবলের গুঞ্জন রয়েছে এই রবিউল বড়ো অংকের পারিশ্রমিক নিয়ে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে খেলবেন, আগামী মৌসুমে।
গত মঙ্গলবার তাজিকিস্তানের প্রিমিয়ার লিগের আরেকটি শীর্ষস্থানীয় কুকতোশ দলের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে হারলেও বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে অখুশি ছিলেন না। আর গতকাল জিততে জিততে ম্যাচটা ড্র হয়ে গিয়েছে। এবারতো আরেকটু বেশি খুশি হওয়ার কথা জেমির। হয়ত খুশিও হয়েছেন। কিন্তু সে কথা ম্যাচ শেষে খুব ফলাও করে প্রকাশ করেননি জেমি। তার কথা হচ্ছে এটা ফুটবল যুদ্ধ। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে হবে। জেমি এগিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। কথা রেখেছেন। এখন তার লক্ষ্য আফগানিস্তান। কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে গ্রুপ পর্বে আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে আসল লড়াই জেমি বাহিনীর।