তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতাদের জনগণের ওপর কোনো আস্থা নেই। তাদের আস্থা বিদেশিদের ওপর। তারা বারবার কূটনীতিকদের সাথে বসে এটাই প্রমাণ করছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে আরো বলেন, ‘কোনোকিছু হলেই তারা নালিশ করতে যায় বিদেশিদের কাছে। অনেকেই বলেন, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে।’
‘আগামী অক্টোবরে বিএনপি আন্দোলনে যাবে’ মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, আন্দোলন কোন বছরের অক্টোবরে হবে তা কেউ জানে না।