ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত ২ দিনব্যাপী ‘ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও): প্রসেসেস অ্যান্ড প্রসিডিউরস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র পরিচালক মো. রেজাউল করিম, ডিএসই’র ট্রেনিং একাডেমি ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম প্রমুখ। এ সময় মিনহাজ মান্নান ইমন বলেছেন, এখন যারা ক্যাপিটাল মার্কেটে আসছেন সত্যিকার অর্থে জ্ঞান অর্জন, ট্রেনিং ও পড়াশোনা করে আসছেন। অভিজ্ঞতা থেকে জেনে, শুনে ও বুঝে নিজেকে বাজারের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি।—প্রেস বিজ্ঞপ্তি