টানা ছয় কার্যদিবস পর অবশেষে থেমেছে শেয়ারবাজারে সূচকের পতন। সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজারের ওপরে। এর আগে টানা ছয় দিনে সূচক প্রায় ২০০ পয়েন্ট কমেছে। দিনভর লেনদেন শেষে ডিএসইর সূচক অবস্থান করছে ৫ হাজার ১৩ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে বেড়েছে। লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৬৫ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে বেশি। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৯৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আইপিডিসি, ফরচুন, মুন্নু সিরামিকস, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, মুন্নু স্টাফলার, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস, স্টাইল ক্র্যাফট ও সিলকো ফার্মাসিউটিক্যালস।
দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেশবন্ধু, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু স্টাফলার, ন্যাশনাল টিউবস ও এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।
অন্যদিকে দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, কপারটেক, জুট স্পিনিং, সি পার্ল, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স ও জেমিনি সি ফুড।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৬৩ পয়েন্টে। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।