‘সাজগোজ’-এ ব্র্যাক ব্যাংক কার্ড হোল্ডারদের জন্য বিশেষ ছাড়

ব্র্যাক ব্যাংক ক্রেডিট ও ডেবিট কার্ডধারী গ্রাহকেরা এখন থেকে সাজগোজ অনলাইন শপ (shop.shajgoj.com) এবং এর আউটলেটগুলোতে বিশেষ ছাড় পাবেন। ২০২০ সালের আগস্ট পর্যন্ত ব্র্যাক ব্যাংকের সব কার্ডে পাওয়া যাবে ১৫% পর্যন্ত এই আকর্ষণীয় মূল্যছাড়। TARA কার্ডে ১৫%, ব্র্যাক ব্যাংকের অন্য যেকোনো কার্ডে ১২%, আর ম্যাক (MAC) ব্র্যান্ডের পণ্যগুলোতে ছাড় ৫%। কার্ড হোল্ডারদের বিশেষ সুবিধা দিতে সাজগোজ লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান দেওয়ান ইমতিয়াজ আহমেদ এবং সাজগোজ লিমিটেডের পরিচালক মিলকি মাহমুদ আনুষ্ঠানিকভাবে যার যার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকপত্র বিনিময় করেন।

২৭ আগস্ট ২০১৯ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব প্রোডাক্ট-ক্রেডিট কার্ড জোয়ারদার তানভির ফয়সাল, সিনিয়র ম্যানেজার মেহরুবা রেজা, সিনিয়র ম্যানেজার সুলতান মাহমুদ সরকার এবং সাজগোজের ব্র্যান্ড ম্যানেজার সাবরিনা ইসলাম।—প্রেস বিজ্ঞপ্তি