চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

জয়ে ফিরল সিটি করপোরেশন

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

বর্তমান চ্যাম্পিয়ন সিটি করপোরেশন একাদশ জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে জয়ে ফিরেছে। গতকাল শনিবার এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দলটি ৩-২ গোলের ব্যবধানে হারায় শতদল ক্লাবকে। বিজয়ীদের পক্ষে দীপু দুটি ও বুকালা অপর গোলটি করেন। শতদল ক্লাবের হয়ে ব্যবধান কমান নাজিম ও আজাউ। পাঁচ খেলায় সিটি করপোরেশনের অর্জন ১০ পয়েন্ট হলেও এখনো একেবারে তলানিতে শতদল ক্লাব।

বন্দর ক্রীড়া সমিতি ও কোয়ালিটি স্পোর্টস ক্লাবের মধ্যকার দিনের অপর খেলাটি ১-১ গোলে ড্র হয়। বন্দরের পক্ষে হাবিব মিয়া এবং কোয়ালিটির পক্ষে গোল করেন এরিখ।