রূপগঞ্জে ৫০ হাজার গাছের চারা বিতরণের উদ্বোধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জে সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভূঁইয়ার উদ্যোগে ফলদসহ বিভিন্ন প্রজাতির ৫০ হাজার গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরি ৩১৫ এআই এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ও হাজি এখলাছ উদ্দিন ভূঁইয়া স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফলদসহ বিভিন্ন প্রজাতির ২ হাজার বৃক্ষ বিতরণ করা হয়। পরে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বাকি ৪৮ হাজার বৃক্ষ বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া, গবেষক, কলামিস্ট  ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, লায়ন সাইদুর রহমান প্রমুখ।