বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অধিক লবণাক্ততা সহিষ্ণু গম ও ডাল ফসল উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে মধ্যবর্তী গবেষণা পর্যালোচনা ও ভবিষ্যত্ কর্মপরিকল্পনার ওপর তিন দিনব্যাপী এক কর্মশালা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) গত বুধবার শেষ হয়েছে। বারির ডাল গবেষণা কেন্দ্রের আয়োজনে এবং এসিআইএআর, অস্ট্রেলিয়া ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। বারির পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) রইছ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবীর, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. এছরাইল হোসেন এবং গেস্ট অব ওনার হিসেবে উপস্থিত ছিলেন ড. এরিক হাটনার, রিসার্চ প্রোগ্রাম ম্যানেজার, এসিআইএআর, অস্ট্রেলিয়া।