আনসারুল হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন

আনছারুল হক তালুকদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কের পাশে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নিহতের পরিবার, স্বজনসহ কয়েকশ লোক অংশ নেন। পরে তারা ঐ সড়কে বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে নিহতের পুত্র মহিউদ্দিন সিদ্দিক মাহিন ও আবু বকর সিদ্দিক হিমেল, মেয়ের জামাতা যুবলীগ নেতা মো. আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা খোকন মিয়া উপস্থিত ছিলেন। পুলিশ এই মামলায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে।