ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বৃহস্পতিবার বার্ষিক গণমাধ্যম সংবর্ধনার আয়োজন করে। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে-সহ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের প্রায় সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে শাহরিয়ার জয়, কৌহিনূর আক্তার গোলাপি, নূর এ রেজিয়া মম প্রমুখ বাংলাদেশি শিল্পী সংগীত পরিবেশন করেন।