ডায়াবেটিস সেবা দিবস ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষ্যে সমিতি এবং এর সকল প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলিও এ কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় শাহবাগ, ধানমন্ডি রবীন্দ্র সরোবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায়। বেলা ১১টায় বারডেম মিলনায়তনে স্মরণসভা। এছাড়া সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ৪র্থ তলায় বিনামূল্যে হূদরোগীদের পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে চিকিত্সা। বেলা ১২টায়, বারডেম বহির্বিভাগ নিচতলায় দোয়া মাহফিল।