মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মেলা আজ শুরু

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের কেআইবি কনভেনশন সেন্টারে আজ শুক্রবার শুরু হচ্ছে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মেলা। মেলা চলবে তিন দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মেলায় অংশ নিবে মালয়েশিয়ার নামকরা ২০টির বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল এবং তাদের প্রতিনিধি। মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি। মেলার আয়োজক বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক। —প্রেস বিজ্ঞপ্তি