গাংনীতে ৪৬০ বোতল ফেন্সিডিলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার আকুবপুর চটকাতলা পুলিশ চেকপোস্টে একটি ট্রাক থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ট্রাক চালক রাজশাহী জেলার বাঘা উপজেলার দাদপুর গ্রামের নুর সরদারের ছেলে রাজিব সরদার (২৩), করমদী মধ্যে পাড়ার জামরুল ইসলামের ছেলে টিপু (৩৪), ছাদের আলীর ছেলে স্বপন আলী (৩৫) ও আইযুব আলীর ছেলে আবেদ আলী (৩৪)।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম