গোদাগাড়ীতে হেরোইনসহ নারী আটক

গোদাগাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদককারবারী নুরুনাহারকে (৪০) আটক করেছে র‌্যাব-৫। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয় হয়। সে গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নুরুনাহারের বাসায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার ও তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র‌্যাব-৫।

ইত্তেফাক/আরকেজি