বগুড়ার আদমদীঘি উপজেলার সবচেয়ে ব্যস্ত নসরতপুরূমুরইল সড়ক ভেঙেচুরে খানাখন্দকের রূপ পেয়েছে। এই সড়কে যাতায়াতে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলজিডি এই দুই কিলোমিটার সড়ক ২০০৩ সালে পুনর্নিমাণ করে। এর কিছুদিন পর সড়কটি সওজ-এর আওতাভুক্ত হয়। সওজ ২০০৭ সালে সড়কটির উন্নয়নের কাজ শুরু করে। এর এক কিলোমিটার পর্যন্ত কাজ হওয়ার পর দখলদারদের বাধার কারণে কাজ বন্ধ হয়ে যায়। সেই সময়ের পর থেকে বাকি এক কিলোমিটার রাস্তার কারপেটিং উঠে গিয়ে ভেঙেচুরে গর্ত তৈরি হয়েছে। নসরতপুর রেলগেট থেকে কলেজগেট ব্রিজ পর্যন্ত সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার তিন ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের একমাত্র পথ এটি। রাস্তার একপাশে বাসস্ট্যান্ড অন্যপাশে রেলস্টেশন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, বাজার, হাসপাতাল ইত্যাদি রয়েছে সড়কটির আশেপাশে। সড়কটি অবিলম্বে মেরামতের জন্য সংশিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।
গোলাম সাকলাইন লেনন
আদমদীঘি, বগুড়া