‘সমকামী’ দুই সিংহের কাণ্ড

৪৫ লক্ষেরও বেশি ইউজার দেখে ফেলেছেন ৩৩ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা গেছে দুই সিংহকে ‘সমকামরত’ অবস্থায়। এ অবস্থায় এক সিংহী কাছে এলে ওই সিংহদ্বয় তাড়া করে।

ভিডিওতে দেখা যায়, দুটি সিংহ নিজের মধ্যে এমনভাবে খেলছে, দেখে মনে হচ্ছে ‘মিলনরত’। এসময় তাদের কাছে আসে একটি সিংহী। সিংহী এসে তাদের কাছে ঘেঁষতেই রেগে গেল সিংহদ্বয়। তার পরই সেই সিংহীকে তাড়া করে। তাড়া খেয়ে সেখান থেকে পালিয়ে গেল সিংহীটি।

এই ভিডিওটি সম্প্রতি মিলেনিয়াল মামি নামে একটি টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ২৮ হাজার রি-টুইটের পাশাপাশি প্রায় ৪৫ লক্ষেরও বেশি ইউজার দেখে ফেলেছেন ৩৩ সেকেন্ডের এই ভিডিওটি।

অনেকে বলছেন, তবে সিংহদ্বয় ওই ভঙ্গিতে খেলায় মত্ত ছিল না তারা সমকামে লিপ্ত ছিল, তা নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হয়নি।

ইত্তেফাক/আরকেজি