ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে জোসনা (২৬) নামে এক এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত জোৎস্না স্থানীয় রেলওয়ে কলোনীর শামীম মিয়ার স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: উজবেকিস্তানে 'ইস্টার্ন মেলোডি ২০১৯' তে প্রতিনিধিত্ব করলেন বাংলাদেশের স্মরণ
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বলেন., জোসনা মদ পান করে মাতাল ছিলেন। এ অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি থামাতে লাইনের মাঝে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে জোসনা।
ইত্তেফাক/নূহু