বিজ্ঞান
ড. মোহাম্মদ মনসুর আলী, প্রভাষক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সৃজনশীল প্রশ্ন
যেকোনো ৭ টি প্রশ্নের উত্তর দিতে পারো কীনা চেষ্টা করো।
১)
ক) শ্রেণিবিন্যাস কাকে বলে?
খ) ক্যারোলাসলিনিয়াস কে শ্রেণিবিন্যাসের জনক বলা হয় কেন?
গ) শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা বর্ণনা করো ।
ঘ) উদ্দীপকে (ক) ও ( খ) প্রাণিদের বৈশিষ্টের তুলনামূলক ব্যাখ্যা দাও।
২) A কোষবিভাজন হলো প্রত্যক্ষ কোষবিভাজন। B কোষবিভাজন জীবের জাইগোটে ঘটে।
ক) ডিপ্লয়েড কাকে বলে?
খ) মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয়।
গ) A কোষবিভাজনের বিভিন্ন ধাপ বর্ণনা করো।
ঘ) B কোষবিভাজনের গুরুত্ব বর্ণনা করো।
৩) মিনি সকাল বেলা নামাজ পড়ার ঘরে ধুপ জ্বালে। আবার সেমাই রান্নার সময় কিসমিশের দানার আকারের পরিবর্তন দেখলো । পরে মিনি তার বাবার কাছ থেকে কারণ জানলো।
ক) প্রস্বেদন কাকে বলে?
খ) প্রস্বেদন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া- ব্যাখ্যা করো।
গ) মিনির বাসার ধুপ জ্বালানোর ঘটনাটি বর্ণনা করো।
ঘ) মিনির বাসার সেমাই রান্নার সময় কিসমিশের দানার আকারের পরিবর্তন হয়-ঘটনাটি উদ্ভিদের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ তা বর্ণনা কর।
৪) নুপুর তার বাগানের পেয়ারা গাছের ডাল কেটে পেয়ারা গাছ তৈরি করবে। স্কুলে যাওয়ার সময় সে একটি পরিত্যক্ত বিল্ডিং এ অন্য একটি পেয়ারা গাছ দেখলো।
ক) পরাগায়ন কাকে বলে?
খ) জননকোষ সৃষ্টি নিষিক্তকরণের পূর্বশর্ত - ব্যাখ্যা করো।
গ) নুপুর তার বাগানের পেয়ারা গাছের ডাল কেটে পেয়ারা গাছ তৈরি কীভাবে করবে তা বর্ণনা করো।
ঘ) বাগান না পরিত্যক্ত বিল্ডিং এ পেয়ারা গাছের ফলন বেশী হবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
৫) আমাদের পরিবেশ বড়ই বিচিত্র। আর এ পরিবেশে থাকে ফাইটোপ্লাংটন, জুয়োপ্লাংটন,ব্যাঙ, বাঘ, হরিণ, পাখী,মানুষ। এরা এ পরিবেশ থেকে পারস্পারিক নিভর্রশীলতার মাধ্যমে তাদের খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। এভাবে একটা এলাকায় স্থলজ ও জলজ বাস্তুতন্ত্র গড়ে উঠে।
ক) খাদ্যজাল কাকে বলে?
খ) বাস্তুতন্ত্র বলতে কি বোঝ?
গ) একটি পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা দাও।
ঘ) স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো
৬) X এমন একটি মৌল যার পারমানবিক সংখ্যা 8 । X এর ৩টি আইসোটোপ আছে।
ক) আইসোটোপ কাকে বলে ?
খ)পরমাণু তড়িত্ নিরপেক্ষ কেন?
গ) আইসোটোপগুলির প্রোটন, নিউট্রন, ইলেকট্রন বের করো?
ঘ) আইসোটোপের ব্যাবহার ব্যাখ্যা করো।
৭) 100g ও 500g ভরের দুটি বস্তু ভূপৃষ্ঠে রাখা হলো। আবার বস্তুগুলিকে মেরু ও বিষুবীয় অঞ্চলে নেওয়া হলো।
ক) মহাকর্ষ কাকে বলে?
খ) ওজনহীনতা বলতে কি বোঝ?
গ) 100g ও 500g ভরের দুটি বস্তু ভূপৃষ্ঠে ওজন কত?
ঘ) বস্তুগুলিকে মেরু ও বিষুবীয় অঞ্চলে নেওয়া হলে ওজনের পার্থক্য হয়-ব্যাখ্যা করো।
৮) মুক্তা 12V ব্যাটারীর সাহায্যে একটি তারের ভেতর দিয়ে 0.1A বিদ্যুত্ প্রবাহিত করলো এবং এটি 10A ফিউজের সাথে সংযুক্ত আছে।
ক) ওহমের সূত্রটি লিখ?
খ) 10A ফিউজ বলতে কি বোঝ?
গ) উদ্দীপকের তারটির রোধ কত?
ঘ) তারটি 220Vএর সাথে সংযুক্ত করলে ফিউজ অক্ষত থাকবে কিনা ,তার গাণিতিক ব্যাখ্যা দাও।
৯) H2SO4+ Ca(OH)2 = - +-
ক) রাসায়নিক বিক্রিয়া কাকে বলে?
খ) SO4একটি মূলক কেন?
গ) বিক্রিয়াটিপূর্ণ করে ব্যাখ্যা দাও।
ঘ) প্রাত্যহিক জীবনে বিক্রিয়াটির ব্যবহার বর্ণনা করো।