মেহরীনের এক অ্যালবামে রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত

বিনোদন রিপোর্ট

 

নতুন গান নিয়ে আবারো ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীন। ‘যাযাবর’ শিরোনামে এই গানটি পাওয়া যাচ্ছে মেহরীনের নিজস্ব ওয়েবসাইট ‘মেহরীন ডট নেট’-এ। একটি গানটির রিলিজের মধ্য দিয়ে এই সংগীতশিল্পীকে এখন থেকে নিয়মিত পাওয়া যাবে গানে। এরইমধ্যে তিনি তার নতুন অ্যালবামের কাজ শুরু করে দিয়েছেন। মোট ১০টি গান নিয়ে সাজানো এই অ্যালবামে ৫টি রবীন্দ্রসংগীত ও ৫টি নজরুলসংগীত থাকবে। বন্ধুতা শিরোনামে এই অ্যালবামটিও পাওয়া যাবে মেহরীনের ওয়েবসাইটে। তার এই ওয়েবসাইটে তার আগের আরো দুটি অ্যালবাম পাওয়া যাচ্ছে।

‘সেভেন’ ও ‘তুমি আছো বলে’ শিরোনামের অ্যালবামগুলোতে মোট গান রয়েছে ১০টি করে। ২৫ টাকা করে প্রতিটি গানের মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদেশে পপ গানের মধ্য দিয়ে যে ক’জন নারী সংগীতশিল্পী নিজের ক্যারিয়ার সফলতার সঙ্গে পার করেছেন মেহরীন এরমধ্যে অন্যতম। তবে গত কয়েক বছর খুব একটা নিয়মিত গানে পাওয়া যায়নি তাকে। অনেকটা বিরতি দিয়েই গান করতেন তিনি। সেই বিরতি ভাঙছে এখন। ভক্তরা তাদের প্রিয় এই শিল্পীকে এখন থেকে নিয়মিত পাবেন গানের মাধ্যমে।