৭৩ বছর বয়সে যমজ সন্তানের মা

৭৩ বছর বয়সে যমজ সন্তানের মা হয়েছেন এক নারী। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসার বদৌলতে এটা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে। 

মাংগায়াম্মা ইরামতি নামের ওই নারীর চিকিৎসক উমা শঙ্কর বৃহস্পতিবার বিবিসি তেলেগু খবরে বলেছেন, “মা ও শিশু উভয়ই ভাল আছে।” সন্তান পেয়ে ইরামতির স্বামী সিতারামাও (৮২) বলেছেন, “আমরা খুবই খুশি।”

আরও পড়ুন: রংপুরে মহিলা পার্টির ঝাড়ু মিছিল

ইরামতি জানান, তিনি কখনো গর্ভধারণ করতে পারবেন না। এজন্য তিনি অনেক চিকিৎসক দেখিয়েছিন। গ্রামবাসী তাকে ‘সন্তানহীন নারী’ বলে ডাকতো।

এর আগে ২০১৬ সালে দালজিনদার কাউর নামের আরেক ভারতীয় নারী ৭০ বছর বয়সে ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন।

ইত্তেফাক/আরকেজি