৫০ কোটি মন্তব্য সরিয়ে ফেলবে ইউটিউব

নিজেদের নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় সম্প্রতি প্রায় ১ লাখ ভিডিও মুছে ফেলেছে ইউটিউব। পাশাপাশি বিভিন্ন বিষয়ে ব্যবহারকারীদের করা প্রায় ৫০ কোটি মতামতও মুছে ফেলেছে। ঘৃণাবাচক এবং স্প্যার্ম ভিডিও প্রচার এবং শিশুবান্ধব না হওয়ায় এসব ভিডিও ও মতামত মুছে ফেলা হয়। ভিডিও ও মতামতগুলো প্রকাশের অভিযোগে প্রায় ১৭ হাজার অ্যাকাউন্টও মুছে ফেলেছে ভিডিও বিনিময়ের সাইটটি।

ইউটিউবের তথ্য মতে, মুছে ফেলা ভিডিওগুলোর ৮০ শতাংশই অন্য ব্যবহারকারীরা দেখার আগেই মুছে ফেলা হয়েছে।