কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক প্রতিবন্ধী বালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত বালকের নাম মো. সাজিদ মিয়া (১২)। সে একই গ্রামের মো. শামিম মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, সাজিদ দুপুরে ছাতিহাটি গ্রামের ভাঙ্গাব্রিজ এলাকায় পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা প্রতিবেশীদের ঘটনাটি জানালে পুকুরে গিয়ে বেশ কিছুক্ষণ খোঁজ করে। না পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে ৪২ হাজার লিটার চোরাই পামওয়েল উদ্ধার, গ্রেফতার ১
টাঙ্গাইল ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল এসে পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু