জাপানের ফুকুশিমা অঞ্চলে ভূমিকম্প

 

জাপানের ফুকুশিমা অঞ্চল উপকূলে শনিবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ৫.১ ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। জাপান আবহাওয়া সংস্থা একথা জানায়। খবর সিনহুয়ার

খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উত্পত্তিস্থল ছিল ৩৭.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১৪১.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।