সিলেট অফিস
সিলেটে এক সেমিনারে উপমহাদেশের প্রখ্যাত লেপারস্কোপিক ও ভাস্কুলার সার্জন ডা. এসজি কিবরিয়া বলেন, এদেশে ডায়াবেটিকসহ ভেরিকোসভেইন এবং অন্যান্য প্যারিফেরাল ভাস্কুলার ডিজিজ অ্যান্ড এনইউরিজিমাল ডিসওর্ডার চিকিত্সা সামান্য খরচে দেওয়া সম্ভব। এ জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। এসবের কোনো কোনো ক্ষেত্রে সার্জারি না করে সঠিক ড্রেসিংয়ের মাধ্যমে রোগ নিরাময় সম্ভব। তবে এক্ষেত্রে দক্ষ চিকিত্সক, শিক্ষানবিশ, উপযোগী পরিবেশ এবং ধৈর্যশীল চিকিত্সক প্রয়োজন।
বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে ল্যাবএইড ও ল্যাবএইড ফার্মাসিউটিক্যাল আয়োজিত সেমিনারে চেয়ারপারসনের বক্তব্যে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মুর্শেদ আহমেদ চৌধুরী বলেছেন, ভাস্কুলার সার্জন এসজি কিবরিয়ার অর্জিত জ্ঞান চিকিত্সকদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে দেশ উপকৃত হবে। অনুষ্ঠানে সিলেটের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের চিকিত্সকবৃন্দ অংশগ্রহণ করেন।