জামালপুর প্রতিনিধি
জেলার সরিষাবাড়ী উপজেলায় পুকুরে ডুবে নাদিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামে ঘটনাটি ঘটে। শিশুর পারিবারিক সূত্র জানায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের নাজিমউদ্দিনের চার বছরের শিশুকন্যা সাদিয়া খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটির লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ী উপজেলা হাসপাতালের চিকিত্সক ডা. জিনিফার ইয়াসমীন জিনিয়া শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।