হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অপরাধে হোমনা বাজারের চৌরাস্তার আল মদিনা সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমার নেতৃত্বে হোমনা বাজারে ভ্রাম্যমাণ আদালত চলাকালে ঐ দোকানকে জরিমানা করেন। এ সময় এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়াসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।