বিরামপুরে শিং মাছের পোনা জব্দ

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে বহন করা ১৫৮ কেজি শিং মাছের পোনা জব্দ করেছে বিজিবি। পরে নিলাম ডাকের মাধ্যমে ৩১ হাজার টাকায় সেগুলো বিক্রি করা হয়।

বিজিবি বিরামপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার সাদির আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহল বিজিবি শুক্রবার ভোরে বিরামপুর সীমান্ত এলাকার পাটনচড়া রাস্তায় অবস্থান নেয়। এসময় সীমান্তগামী মাছের ড্রামবাহী একটি পিকআপ ভ্যানকে আটক করে। বিরামপুর বিশেষ ক্যাম্পে এনে ঐ পিকআপ থেকে ১৫৮ কেজি শিং মাছের পোনা উদ্ধার করা হয়। পরে প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করা হয়েছে।