পিরোজপুর অফিস
জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার পিরোজপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা হয়।
পিরোজপুর এ্যাপেক্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা ইরাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদিকা সাহিদা বারেক, জেলা সহসভানেত্রী নূরজাহান হোসেন দুলু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও কাউখালী উপজেলা কমিটির সভানেত্রী শাহজাদী রেবেকা শাহীন চৈতী, নেছারাবাদ উপজেলা কমিটির সভানেত্রী হাসিনা মনি, ইন্দুরকানী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন প্রমুখ।