সাইপ্রাসে বৃষ্টি ও বন্যায় চার জনের মৃত্যু

g রয়টার্স

সাইপ্রাসে ভারী বর্ষণের পর বন্যায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। ভূমধ্যসাগরের এই দ্বীপরাষ্ট্রটির উত্তরে বুধবার থেকে তুমল বৃষ্টিপাত ও ঝড় শুরু হয়। এরপর বন্যায় বিভিন্ন স্থানে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত চারজনের গাড়ি বৃষ্টিতে ভেসে যায়। বুধবারের এ বৃষ্টিকে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বলেও অনেকে অভিহিত করেছেন। সাইপ্রাসে আচমকা বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য জলাবদ্ধতা দেখা গেলেও সাধারণত বন্যা হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে বিভিন্ন গাড়িকে সমুদ্রে ভেসে যেতে ও পানিতে ডুবে থাকতে দেখা গেছে। অনেক এলাকায় পানি বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে।