গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক কারবারি নুরুন্নাহারকে আটক করেছে র্যাব-৫। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তাকে আটক করা হয়। সে গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারী মাদক কারবারি নুরুন্নাহারের বাসায় অভিযান চালালে তার বাসা থেকে ৬০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। নুরুন্নাহারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করেছে র্যাব-৫।