আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম রেলপথে আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে জোসনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত জোসনা স্থানীয় রেলওয়ে কলোনির শামীম মিয়ার স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, জোসনা মদ পান করে মাতাল ছিল। এ অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি থামাতে লাইনের মাঝে দাঁড়িয়ে হাত নাড়ছিল। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।