পঞ্চগড়ে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুত্স্পৃষ্টে জাহিদ হাসান (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারীর দিঘির কনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ পুরাতন আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং ঐ এলাকার জয়নুল আবেদীনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহিদ নিজ বাড়ির শয়নকক্ষে তাতালের লাইনে কাজ করছিল। হঠাত্ সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।