ঢাকায় শুরু মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক মেলা

ইত্তেফাক রিপোর্ট

গতকাল শুক্রবার থেকে ফার্মগেটের কেআইবি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক মেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এ মেলায় অংশ নিচ্ছে মালয়েশিয়ার নামকরা ২০টির বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং তাদের প্রতিনিধি। মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি। এ মেলায় থাকছে স্কুল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে কোনো বিষয়ে ভর্তির নানা তথ্য। মেলার মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।

মেলার আয়োজক বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার। মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ হাইকমিশনের দ্বিতীয় সচিব মোহাম্মদ ফাডজিল বিন ইসমাইল ।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম খান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম.এম. তরিকুল ইসলাম, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি মো. আলমগীর জালিল, ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, এডুকেশন ওয়াচের সম্পাদক মোঃ খলিলুর রহমান প্রমুখ।