ঝালকাঠি জামায়াতের সেক্রেটারিসহ ১৬ নেতাকর্মী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হকসহ ১৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এদের গ্রেফতার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে পৃথক এক অভিযানে বাড়ির মালিক এটিএম মহিউদ্দিন খোকনকে গ্রেফতার করা হয়েছে। ঝালকাঠি সদর থানার সেকেন্ড অফিসার ফারুক হোসেন ও এসআই সরোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযানের সময় চারটি মোটরসাইকেল, জেহাদি বই, রেজুলেশন খাতা ও মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক আ. কুদ্দুস ও মাদ্রাসা শিক্ষক মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমির আব্দুল হাই, সদর ভূমি অফিসের সার্ভেয়ার সাহাব উদ্দিন প্রমুখ। 

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম এম মাহমুদ বলেন, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত জানা যাবে। পুলিশ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।