টাঙ্গাইলে সন্ত্রাসী মোর্শেদ অস্ত্রসহ গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সন্ত্রাসী মোর্শেদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের সুপারি বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে নিয়ে পুলিশ সুপারি বাগান এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। সেখানে মোর্শেদের এক সহযোগীর বাসা থেকে ৬টি চাপাতি, রামদাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি শ্যামল কুমার দত্ত জানান, মোর্শদকে সাতদিনের রিমান্ড চেয়ে শুক্রবার টাঙ্গাইল আদালতে তোলা হয়। টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকরামুল ইমলাম একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মোর্শেদের বিরুদ্ধে ডিবি’র এসআই আশরাফ অস্ত্র আইনে মামলা করেছেন। মোর্শেদের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে বলে ওসি জানান।