রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন ভুঁইয়া

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আসন্ন রূপগঞ্জ নাম ঘোষণা করা হয়েছে। রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী গাজী ভবনে আয়োজিত এক যৌথ সভায় এ প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়। যৌথ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ লায়ন মো. হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার ও আলহাজ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের ভোটে চারজন প্রার্থীর মধ্যে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। ভোটে বিএনপি-জামায়াত সরকারের আমলে নির্যাতিত রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলহাজ সালাউদ্দিন ভুঁইয়া আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হন। পরে  বস্ত্র ও পাটমন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক উপস্থিত সকলের মাঝে আওয়ামী লীগের তৃণমূলের প্রার্থী আলহাজ সালাউদ্দিন ভুঁইয়ার নাম ঘোষণা করেন ও তাকে পরিচয় করিয়ে দেন। উল্লে­খ্য, আগামী ১৪ অক্টোবর রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।